“নাসি-কদের ফাঁসির দাবিতে আজকের সমাবেশে যোগ দিন”
তারিখ: ২৮-ফেব্রুয়ারী-২০১৩
প্রেস বিজ্ঞপ্তি ॥ কতিপয় কুখ্যাত ব্লগার কর্তৃক মহানবী (সঃ) ও ইসলামের স্পর্শকাতর বিষয়ে কটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাত ও মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদের পক্ষে ইসলামী সুন্নী জাগরণ মঞ্চের আহবানে আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ প্রাঙ্গণে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করার জন্য জেলার প্রত্যন- অঞ্চলের নেতৃবৃন্দের উপসি'তিতে এক জরুরী সভা আলহাজ্ব রইছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপসি'ত থানা প্রতিনিধি ও নেতৃবৃন্দ সকলেই আশাবাদ ব্যক্ত করেন যে, জামাত শিবির আহুত হরতালকে উপেক্ষা করে নবী প্রেমিক মুসলমানগণ অবশ্যই সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ঈমানী চেতনায় যোগদান করবেন। যে কোন অরাজকতার বিরুদ্ধে এ দেশের মুসলমানগণ ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করবে না। আমরা প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি- হবিগঞ্জ জেলা সদরে আজকের সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী সম্ভাব্য ২০ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলিম জনতার নিরাপত্তা জোরদারে কঠোর ব্যবস'া গ্রহণ করবেন। হবিগঞ্জের সর্বস-রের মুসলমান ভাইদেরকে নির্দ্বিধায় আজকের সমাবেশ ও বিক্ষোভ মিছিলে যোগদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।