পাইকপাড়ায় আইন শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
তারিখ: ২৩-মে-২০১৩
স্টাফ রিপোর্টার \
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পাইকপাড়া পয়েন্টে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ
দমনের লক্ষ্যে এক মতবিনিময় সভা গতকাল বুধবার বিকেলে অনুষ্টিত হয়েছে। সভায়
সভাপতিত্ব করেন ডাক্তার সফিকুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন- নিজামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার, কবির আনসারী,
আব্দুল কাদির মেম্বার ও আব্দুল কাইয়ুম। অনুষ্টানটি পরিচালনা
করেন- হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুল মুকিত চৌধুরী। প্রধান অতিথির
বক্তব্যে ওসি মোজাম্মেল হক চুরি, ছিনতাই, চিহ্নিত ডাকাত, মাদক ও জুয়াড়িদের আটকের বিষয়ে সকলের সহযোগিতা
কামনা করেন। তিনি বলেন- হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক ও বাইপাস সড়কে কোন ধরণের ডাকাতি, ছিনতাই যাতে সংগঠিত না হয়, সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।