শহরের ইউনাইটেড চাইল্ড এন্ড জেনারেল হাসপাতালকে জরিমানা
তারিখ: ২৩-মে-২০১৩
স্টাফ রিপোর্টার \
শহরের ভ্রাম্যমান আদালতের অভিযানে ইউনাইটেড চাইল্ড এন্ড জেনারেল হাসপাতাল নামক
একটি বেসরকারী চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে ২
হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানটি গতকাল বুধবার দুপুরে
নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীনের নেতৃত্বে পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতকে
সহযোগিতা করেন হবিগঞ্জ সদর মডেল থানার এ এস আই নুরুল ইসলাম গাজী ও সংশ্লিষ্ট
কর্মকর্তা।