পইল গ্রামের দিনমজুর নুরুজ্জামান হত্যাকান্ড দীর্ঘ ৩ মাস পরও গ্রেফতার হয়নি আসামীরা \ বাদীকে হুমকি
তারিখ: ২৩-মে-২০১৩
স্টাফ রিপোর্টার \
পইল গড়ের পাড় গ্রামের দিনমজুর নুরুজ্জামান হত্যা মামলার আসামীরা দীর্ঘ প্রায় ৩
মাস পরও গ্রেফতার হয়নি। আসামীরা মামলার বাদী নিহত নুরুজ্জামানের পিতা ছিদ্দিক
আলীকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে বলে ছিদ্দিক আলী জানান। তাদের
হুমকিতে তিনি নিরাপত্তাহীনতায় ভূগছেন। একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকার কারণে
আসামীরা গ্রেফতার হচ্ছেনা বলে ছিদ্দিক আলী জানান। গত ২৬ ফেব্র“য়ারী নুরুজ্জামানকে হত্যা করা হয়। মামলার বিবরণে জানা যায়, একই ইউনিয়নের আছিপুর গ্রামের উজ্জল মিয়ার বাড়িতে নুরুজ্জামান দৈনিক ২ শ’ টাকা মজুরীতে মাটি কাটা শ্রমিক হিসেবে কাজ করত। মজুরীর কিছু টাকা উজ্জল মিয়ার
নিকট আটকা পড়ে। ওই টাকা পরে দিচ্ছি বলে উজ্জল মিয়া সময় কর্তন করেন। গত ২৬ ফেব্র“য়ারী দুপুর ১২টার দিকে নুরুজ্জামানের মা সিতারা
খাতুন ছেলের জন্য ভাত নিয়ে যান উজ্জলের বাড়ীতে কর্মরত নূরুজ্জামানের জন্য। এ সময়
উজ্জল মিয়াকে পেয়ে সিতারা খাতুন তার ছেলের পাওনা বাবদ ৫শ’ টাকা দেয়ার জন্য তাকে বলেন। নুরুজ্জামান এ সময় জানান, পুরো কাজ শেষ না হওয়া পর্যন্ত আর কোন টাকা দিবেন না। এ নিয়ে নুরুজ্জামান ও
উজ্জল মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উজ্জল মিয়া উত্তেজিত হয়ে
নুরুজ্জামানকে বাঁশের বেউ দিয়ে আঘাত করে। এতে নুরুজ্জামান মাটিতে লুটিয়ে পড়েন। এ
অবস্থায় উজ্জল মিয়ার পক্ষ নিয়ে দুলাল মিয়া এবং জাহির মিয়াও তার বুক চেপে ধরে
মারপিট করেন। এতে নুরুজ্জামানের নাক মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হলে সিতারা বেগম চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয় লোকজন
এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে নুরুজ্জামানকে উদ্ধার
করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, এ ঘটনার দিনই আসামীরা থানায় গিয়ে নুরুজ্জামানের অপমৃত্যু হয়েছে মর্মে থানায়
অপমৃত্যু মামলা দায়ের করায়। লাশ ময়না তদন্ত শেষে দাফন করে পরদিন নিহত
নুরুজ্জামানের পিতা ছিদ্দিক আলী থানায় মামলা দায়ের করতে গেলে তিনি জানতে পারেন তার
ছেলের মৃত্যুর ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। এতে ছিদ্দিক আলী ভেঙ্গে পড়েন। কোন
উপায়ন্তর না দেখে তিনি অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (কগ-১) মামলা
দায়ের করেন। মামলাটি হবিগঞ্জ থানায় প্রেরণ করা হলে এফআইআর ভূক্ত করা হয়। ছিদ্দিক
আলী জানান, দীর্ঘ দিন অতিবাহিত হওয়ার পরও আসামীরা গ্রেফতার হয়নি। উপরন্তু তারা
বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এদিকে নূরুজ্জামানের ময়না তদন্ত রিপোর্টে আঘাত জনিত
কারণে তার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বলে জানান মামলার বাদী সিদ্দিক আলী।