জানা যায়, গতকাল বুধবার বিকেল ৩টায় পৌর এলাকার পশু হাসপাতাল সংলগ্ন নৌকাঘাট থেকে ওই বাউলপুত্র জুনায়েদ (২০)কে ৩ লিটার চোলাই মদসহ আটক করা হয়। জুনায়েদ উপজেলার বিরাট ভাটিপাড়া গ্রামের বাউল শিল্পী জামাল মিয়ার পুত্র। আজমিরীগঞ্জ থানার এস আই সাজ্জাদুর রহমান জানান, জুনায়েদের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।