৪ লাখ ৪১ হাজার টাকার মাতৃত্বকালীন ভাতা প্রদানকালে এমপি আবু জাহির একজন সচেতন মা-ই পারেন সন্তানের সুন্দর ভবিষ্যত গড়তে
তারিখ: ২৩-মে-২০১৩
স্টাফ রিপোর্টার \ সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির বলেছেন, একজন সুস্থ্য মা যেমন একটি সুস্থ্য শিশুর জন্ম দিতে পারেন, তেমনি একজন সচেতন মা-ই পারেন তার সন্তানের সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে। তিনি গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা হলরুমে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত দরিদ্র মহিলাদের মাঝে ভাতা ও ঋণ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, সরকার দেশের দরিদ্র জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছে।

অনুষ্ঠানে হবিগঞ্জ সদর উপজেলার ২১০ দরিদ্র মাকে ৪ লাখ ৪১ হাজার টাকার মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে। এ সময় দরিদ্র মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ২০ জন মহিলাকে ২ লাখ ৬৫ হাজার টাকার ঋণ তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, বিটিভির জেলা সংবাদদাতা মো. আলমগীর খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ তালুকদার ইকবাল, ইউপি চেয়ারম্যান আমজাদ আলী, সাহেব আলী, ফরহাদ আহমেদ আব্বাছ বক্তব্য দেন। সময় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রথম পাতা