মিরাশী ইউনিয়ন ছাত্রদলের ৪নং ওয়ার্ড কমিটি গঠন
তারিখ: ২৩-মে-২০১৩
চুনারুঘাট প্রতিনিধি \ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়ন ছাত্রদলের ৪নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকাল ৪টায় উপজেলার গাতাবলা বাজারে কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান মুহিবুর। সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ জুয়েলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা যুবদল নেতা ডাঃ মোজাম্মেল হোসেন, যুবদল নেতা ওয়াহিদুর রহমান সায়েম, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক মিয়া, রিজন আহমেদ আক্কাছ প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে মোতাব্বির হোসেনকে সভাপতি, নাজমুল তালুকদারকে সিনিয়র সহ-সভাপতি, সবুজ মিয়া, জাহাঙ্গীর মিয়াকে সহ-সভাপতি, ইকবাল আহমেদকে সাধারণ সম্পাদক ও রাসেল মিয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১০নং মিরাশী ইউনিয়ন ছাত্রদলের ২১

সদস্য বিশিষ্ট ৪নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

প্রথম পাতা