৭নং ওয়ার্ড আওয়ামীলীগ এর বর্ধিত সভা অনুষ্টিত
তারিখ: ২৩-মে-২০১৩
স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ পৌর আওয়ামীগের কর্মকান্ডকে আরো গতিশীল করার লক্ষ্যে গতকাল বুধবার সন্ধ্যায় রাজনগর কেন্দ্রীয় সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ এর উদ্যোগে এক সভা অনুষ্টিত হয়। ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দ্বীনউল ইসলামের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স-এর প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, সহ-সভাপতি শাবাজ চৌধুরী, সুজিত, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, প্রচার সম্পাদক বিপুল রায় প্রমুখ। সভায় বক্তব্য রাখেন- হুমায়ুন আহমেদ, মোঃ আব্দুল হাকিম, মাহবুবুর রশিদ শামীম, এডঃ এমদাদুল হক শাহীন, জাকির হোসেন জাহির, আব্দুল হান্নান, মিলন মিয়া, আজিজুর রহমান হিরু, শহীদুল হক বাচ্চু প্রমুখ।
প্রথম পাতা