নবীগঞ্জে আলোচনা সভায় মুশফিক হুসেন চৌধুরী আওয়ামীলীগ কথায় নয়, কাজে বিশ্বাসী
তারিখ: ২৩-মে-২০১৩
নবীগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ যখন ক্ষমতায় আসে, তখন দেশের উন্নয়ন হয়। আওয়ামীলীগ কথায় নয়, কাজে বিশ্বাসী। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সামগ্রিক উন্নয়ন সাধিত হয়েছে। তা অব্যাহত রাখতে হলে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আসতে হবে। সে জন্য তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি বলেন- বিএনপি জামায়াত জোট দেশে জ্বালাও, পোড়াও ও সন্ত্রাস সৃষ্টি করে কার্যত: তারা যোদ্ধাপরাধীদের বিচার বানচালের চেষ্টা করছে। কিন্ত যত চেষ্টাই করা হউক, এ দেশে যোদ্ধাপরাধীদের বিচার হবেই। তিনি গতকাল বুধবার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইছবপুর-রাজনগর (ভূমিহীন) রাস্তা উদ্বোধন শেষে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। ইনাতগঞ্জ আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম হোসেন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক উজ্জল সরদার, তুহিন চৌধুরী। বক্তব্য রাখেন- সিরাজ উদ্দিন, শকদিল হোসেন, তৌফিক আহমদ, রাকিল হোসেন, গিয়াস উদ্দিন, দিলোয়ার হোসেন, আমিনুর রহমান স্বপন, মুহিবুর রহমান, দুলা মিয়া, মেহেদেী হাসান, আনোয়ার হোসেন, মুক্তার আলী, জামাল আহমেদ সুমন, কামাল আহমদ প্রমূখ।
প্রথম পাতা