বাহুবলের ঘাতক নিজাম কারাগারে
তারিখ: ২৩-মে-২০১৩
আজিজুল হক সানু, বাহুবল থেকে \ বাহুবলে নিজ কন্যা সন্তানকে জবাই করার ঘটনায় জনতা কর্তৃক পুলিশে সোপর্দকৃত নিজাম উদ্দিন এক মাত্র মেয়ে সন্তানকে জবাই করার পূর্বে তার স্ত্রী সাফিয়া খাতুনকে খুঁজছিল। এছাড়া কি কারণে ঔরসজাত সন্তানকে জবাই করেছে তার কোন জবাব নিজাম উদ্দিন এখনো দিতে পারেনি।এলাকাবাসীর ধারণা, নিজাম হয়তো তার স্ত্রীকে হত্যার চেষ্টা করছিল। তাকে না পেয়েই নিজের সন্তানকে ডেকে এনে জবাই করেছে। এদিকে, নিহত ২ বছরের শিশু কন্যা তামিমার ময়না তদন্ত শেষ হয়েছে। অপর দিকে খুনী নিজাম উদ্দিনকে গতকাল বুধবার সকালে পুলিশ আদালতে  প্রেরণ করেছে। জানা গেছে, বাহুবল উপজেলার ভাটপাড়া গ্রামের নিজাম উদ্দিনের পিতা সিরাজ উদ্দিন একজন সহজ সরল ব্যক্তি। নিজাম উদ্দিনের বড় ছেলে আলা উদ্দিন মস্তিস্ক বিকৃত অবস্থায় গত ৫ বছর আগে বাড়ি থেকে বের হওয়ার পর এখনো বাড়িতে ফিরেনি। নিজাম বাদে অন্য ২ ছেলে বাড়িতে কৃষি কাজ করে। গত ৭ বছর আগে নিজাম উদ্দিনেরও মস্তিস্ক বিকৃতি ঘটে। মাঝে মধ্যে তার ভয়ংকর কান্ডে পরিবারের লোকজনের মধ্যে ভীতির সৃষ্টি হয়। নিজাম উদ্দিনের বিশৃংখল আচরণে তার বড় ছেলে একই গ্রামে তার নানা বাড়িতে থাকে। গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে নিজাম উদ্দিনের স্ত্রী পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। এ সময় নিজাম তার স্ত্রী সাফিয়া খাতুনের খোঁজ করে। তাকে না পেয়ে নিজের ২ বছরের সন্তান তামিমাকে ডেকে নিয়ে বটি দা দিয়ে জবাই করে হত্যা করে।
প্রথম পাতা