কটিয়াদী বাজার থেকে আন্তঃজেলা ডাকাত হেলাল গ্রেফতার
তারিখ: ২৩-মে-২০১৩
স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার কটিয়াদি বাজার থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য হেলাল মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। হেলাল হবিগঞ্জ সদর উপজেলা যমুনাবাদ গ্রামের ছুরত আলীর পুত্র।  গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানার এস আই অমৃত রায়, এ এস আই আনোয়ার ও পি এস আই সামসুল হকের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়- হেলালের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
প্রথম পাতা