সম্মিলিত সাংস্কৃতিক জোট, হবিগঞ্জ এর কমিটি গঠন শহীদ চৌধুরী সভাপতি শান্তনু সম্পাদক
তারিখ: ২৩-মে-২০১৩
প্রেস বিজ্ঞপ্তি \ গত ২০মে স্থানীয় শিল্পকলা একাডেমীর হল রুমে শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে হবিগঞ্জের সাংস্কৃতিক সংগঠন সমূহের প্রতিনিধিদের নিয়ে এক যৌথ সভায় সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জ এর ৩৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও গ্রপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারী জেনারেল ঝুনা চৌধুরী। সভায় সর্ব সম্মতিক্রমে বিগত কমিটি বিলুপ্তি ঘোষণা করে শহীদ উদ্দিন চৌধুরীকে সভাপতি, অনিরুদ্ধ কুমার ধর শান্তনুকে সাধারণ সম্পাদক, তোফাজ্জল সোহেল ও অপু চৌধুরীকে যুগ্ম সম্পাদক এবং ইয়াছিন খাঁ কে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি এম এ রব, এড.হুমায়ূন কবির সৈকত, সিদ্ধার্থ বিশ্বাস, আতাউর রহমান সেলিম, দীপুল কুমার রায়, অর্থ সম্পাদক সৌরভ বিকাশ দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিদ্দীকী হারুন, তথ্য ও গবেষণা সম্পাদক জালাল উদ্দিন রুমী, দপ্তর সম্পাদক সুবীর রায়। কার্য নির্বাহী সদস্যরা হলেন- শামীম আহমেদ, তাহমিনা বেগম গিনি, পীযুষ চক্রবর্তী, অনুপ কুমার দেব মনা, ইমতিয়াজ তুহিন, রাশেদ আহমেদ খান, অজেয় বিক্রম শিবু, সৈয়দ শাহান উদ্দিন, আব্দূল মোতালেব খান লেবু, প্রণব পাল, জিতু আহমেদ মাখন, সৈয়দ আব্দুল মোঃ বাকী ইকবাল, বিদ্যু পাল, ডাঃ সুনীল বিশ্বাস, পার্থ সারথী রায়, আব্দুল্লাহ আবীর, ইমদাদ হোসেন খান, আফজল চৌধূরী, যোবায়েদ হোসেন, শাহীন সরকার, পংকজ কান্তি গোপ টিটু, প্রিয়া মালাকার, মাজহারূল ইসলাম পাবেল ও মাহমুদা খাঁ।
প্রথম পাতা