স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে অভিযান চালিয়ে ৮টি ভারতীয় গরু, ১০ কেজি গাজা ও ২৫শ ৮৫ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ ৫৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে উপজেলার সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দূর্গম সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় ৮টি গরুসহ একটি মাদকের চালান আসছিল এমন সংবাদ পায় বিজিবি। অভিযানের সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চক্রটি পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে। মো. তানজিলুর রহমান বলেন, ‘চোরাচালান রোধে তৎপর বিজিবি। মাদকসহ যে কোন অবৈধ পন্য জব্দ করতে বিজিবি সীমান্ত এলাকায় নিয়োজিত রয়েছে’।