সদর থানা পুলিশের অভিযানে ১১ পলাতক আসামি গ্রেফতার
তারিখ: ৪-নভেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 সদর থানা পুলিশের অভিযানে বিশেষ অভিযানে মাদক, চুরি, নারী নির্যাতনসহ বিভিন্ন মামলার ১১ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত সদর থানার ওসি জাহিদুল হকের নির্দেশে এসআই ধ্রুবেশ চক্রবর্তী ও প্রদীপ রায়ের নেতৃত্বে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। মঙ্গলবার বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি জানান, অভিযান নিয়মিত চলবে।