জাতীয় পর্যায়ে ইয়োগাসনা স্পোর্টস চ্যাম্পিয়নশীপে হবিগঞ্জের গোল্ড অর্জন
তারিখ: ৪-নভেম্বর-২০২৬
প্রেস বিজ্ঞপ্তি ॥

১০ম জাতীয় ইয়োগাসনা স্পোর্টস  চ্যাম্পিয়নশীপ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী (২৯, ৩০ ও ৩১ অক্টোবর) ঢাকার মিরপুর-১০ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১০ম জাতীয় ইয়োগাসনা স্পোর্টস  চ্যাম্পিয়নশীপ খেলায় ২৩ টি জেলা ক্রীড়া সংস্থা অংশগ্রহণ করে। এতে ২০ টি ইভেন্ট-এ  খেলা হয়। এর মধ্যে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা গোল্ড ১টি, রৌপ্য ৩টি, তাম্র ২টি পদক অর্জন করে। পদক অর্জনকারীরা হলেন, সাদিয়া নওশী (আসনিক ৮-১৬) স্বর্ণপদক, নুর আলম (আসনিক ২০-২৪), রায়হান (আসনিক ৮-১৬) এবং  রিদমেটিক (৮-১৬) (১) নোহান ও 
(২) হাবিবুর রহমান সায়েম রৌপ্য পদক এবং রিদমেটিক (১৬+)
(১) নাঈম মিয়া ও (২) নুর উদ্দিন আনাস এবং  সিমা আক্তার শিপু (আটেস্টিক সিঙ্গেল মহিলা) তাম্র পদক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মেডেল ও সার্টিফিকেট বিতরণ করেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহফুজুল আলম খান।  এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন চৌধুরী, বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশন এর সহ-সভাপতি ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ হারুন, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মঈনুল হক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এডভোকেট গুলজার আহমেদ খান, হবিগঞ্জ ইয়োগা একাডেমির সভাপতি মোঃ জিল্লুর রহমান, সাইদুর রহমান প্রমূখ। পরে সকলের কাছে কৃতজ্ঞতা ও ভবিষ্যতে হবিগঞ্জকে ক্রীড়া অঙ্গনে আরো সাফল্য অর্জনের জন্য সকলের সুদৃষ্টি ও সহযোগীতা কামনা করছেন বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশন হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার প্রশিক্ষক ও প্রতিনিধি মোঃ জানে আলম চৌধুরী।