শহরের পিটিআই রোডে ১টি বাসায় আগুন, ২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি
তারিখ: ৫-নভেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 হবিগঞ্জ শহরের পিটিআই রোড এলাকার রফিকুল হাসান চৌধুরীর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 
ফায়ার সার্ভিস অফিস সূত্র জানায়, মধ্যরাতে শহরের পিটিআই রোড এলাকার রফিকুল হাসান চৌধুরীর বাসায় অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিস কর্মীরা। সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদের নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বাসার ভেতরে থাকা কম্পিউটারসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েেেছ।