নবীগঞ্জের ঘোলডুবা মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীর বিদায় সংবর্ধনা
তারিখ: ৫-নভেম্বর-২০২৬
নবীগঞ্জ প্রতিনিধি ॥

 নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের তিন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ছাত্র-ছাত্রী ইউকের অর্থায়নে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিল্লাল হোসেন চৌধুরী, সাবেক সহকারী শিক্ষক শাহজাহান মিঞা এবং সাবেক কর্মচারী মো. ইয়াছিন মিয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন মস্তফা আল হোসাইন ও আব্দুর রকিব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম এবং উপজেলা প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলুর রশিদ, নয়মৌজা কলেজের অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান জামাল, আবুল হাসান প্রিন্স, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান ভূঁইয়া ও আঞ্জব আলী, গণফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য এম. সাইফুর রহমান, নুর হোসেন, তাজুল হক, আলমগীর হোসেন, ফয়জুর রহমান, লন্ডনপ্রবাসী বজলু মিয়া, কয়েছ মিয়া, আলী হোসেন, আহমেদ সাঈদ ইমরান, জসিম উদ্দীন, মঈনুল ইসলাম বাচ্চু, সুয়েব আহমদ, হাসান মিয়া ও মুজিবুর রহমান মুজিব প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের গড়ে তুলতে তাঁদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁদের অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন।