নবীগঞ্জের হযরত শাহজালাল (রহ) আলিম মাদ্রাসার অধ্যক্ষসহ শিক্ষকদের বিরুদ্ধে ৩টি রুম দখলের অভিযোগ
তারিখ: ৫-নভেম্বর-২০২৭
স্টাফ রিপোর্টার ॥

নবীগঞ্জের হযরত শাহজালাল (রহ) আলিম মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের ৩টি  রুম দখল করে রেখেছেন অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমদসহ অন্যান্য শিক্ষকরা। মেয়েদের কমন রুমে বাসা থাকছেন অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমদ, আরেকটি রুমে থাকছেন সহকারি শিক্ষক আসাদুজ্জামান আর অন্য রুমে রান্না-বান্না করে খাচ্ছেন শিক্ষকরা। শুধু তাই নয়, অধ্যক্ষসহ পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে মাদ্রাসার পরিবেশ বান্ধব মূল্যবান ২৭টি গাছ কেটে বিক্রিসহ নানা অনি য়মের অভিযোগ রয়েছে। এ নিয়ে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছেন। এ ব্যাপারে ১ নভেম্বর জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, ১৯৮৩ সালের ১০ অক্টোবর নবীগঞ্জ উপজেলার রইছগঞ্জ হযরত শাহজালাল (রহ) আলিম মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর মাদ্রাসাটি এলাকায় শিক্ষার আলো জ্বালিয়ে আসছেন। ২০১৯ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মাদ্রাসায় একটি ভবন নির্মাণ করেন। প্রকৃতিক পরিবেশে মাদ্রাসাটির পুরো ক্যাম্পাস। এর চারদিকে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছপালা। অভিযোগ উঠেছে বনবিভাগের অনুমতি ছাড়াই হটকারী সিদ্ধান্ত নিয়ে মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমদ ও প্রাক্তণ অধ্যক্ষ এবং পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবু হানিফা আহমদ হোসেন যোগসাজসে মাদ্রাসা ১৮/২০ বছরের পুরাতন ২৭টি বিভিন্ন প্রজাতির গাছ ১লাখ ৪৫ হাজার টাকা দামে নোয়াগাও গ্রামের অনু মিয়া নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেছেন। সম্প্রতি পরিবেশন বান্ধব ওই গাছগুলো কথিত নিলামে ক্রয়দাতা অনু মিয়া কেটে নিয়ে যাচ্ছেন। গাছগুলো কেটে নেওয়ার ফলে মাদ্রাসার পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে। যে গাছ প্রচন্ড গরমে শিক্ষক ও শিক্ষার্থীদের তীব্র রোদ থেকে রক্ষা করতো। সেই গাছগুলো কেটে ফেলায় ক্লাসরুম ও প্রাঙ্গণে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। গাছ না থাকায় মাদ্রাসায় ধুলাবালি ও বায়ুদূষণ বেড়ে গেছে এবং প্রকৃতি ভারসাম্য নষ্ট হয়েছে। প্রচন্ড গরমের জন্য মাদ্রাসার শিক্ষার্থীরা দুপুর ১২ টা হলেই ছুটি নিয়ে বাড়িতে চলে যাচ্ছেন। এতে মাদ্রাসার শিক্ষার কার্যক্রম ব্যহত হচ্ছে। অভিযোগ রয়েছে, মাদ্রাসার বোর্ডের অনুমতি ছাড়াই অধ্যক্ষ ও পরিচালনা কমিটি সাবেক সভাপতি মাদ্রাসা অধিদপ্তরের অনুমতি ছাড়াই মাদ্রাসার স্থাবর সম্পত্তির ২৪ শতাংশ বিক্রি করেছেন। এ অবস্থায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবু হানিফা আহমদ হোসেন দীর্ঘদিন মাদ্রাসায় অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। দায়িত্ব থাকাকালীন সময়ে দুর্নীতির দায়ে তিনি ৭ মাস কারাভোগ করেন আবু হানিফা আহমদ হোসেন । ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হন তিনি। এরপর তিনিও বর্তমান অধ্যক্ষ যোগসাজসে মাদ্রাসায় নানা অনিয়ম ও দুর্নীতি শুরু করেন। তার সহযোগিতায় বর্তমান অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমদও অনিয়মে জড়িয়ে পড়েন। তিনি তার নিজের মত করে মাদ্রাসা পরিচালনা করছেন। অভিযোগ রয়েছে মাদ্রাসার ছাত্রীদের ব্যবহারের কমন রুমটি অধ্যক্ষ দীর্ঘদিন ধরে বাসা হিসেবে ব্যবহার করছেন। সেখানে খাট ফেলে রাতে থাকছেন। এর ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা কমন রুমটি ব্যবহার করতে পারছেন। আরেকটি রুমে মাদ্রাসার সহকারি শিক্ষক আসাদুজ্জামান থাকছেন। অন্য আরেকটি রুমটি রান্না ঘর হিসেবে শিক্ষকরা ব্যবহার করছেন। সেখানে তারা রান্না-বান্না করে খাওয়া-ধাওয়া করছেন। অবৈধ ভাবে মাদ্রাসার ৩টি রুম শিক্ষকরা দখল করে ব্যবহার করার ফলে শিক্ষার্থীদের কার্যক্রমে বাঁধাগ্রস্ত হচ্ছেন। শুধু তাই নয়, মাদ্রাসার পরিচালনা কমিটির সাবেক সভাপতি অধ্যক্ষ থাকাকালীন তার ছেলে আবু তাহের আছাদকে ২০০৫ সালে কম্পিউটার শিক্ষক পদে নিয়োগ দেন। যা বিধি সম্মত নয়। নিয়োগ হওয়ার পর ২০০৯ সাল পর্যন্ত আবু তাহের আছাদ দুই লাখ ৫১ হাজার ৭৫৫ টাকা বেতন নেন। ওই বেতন ভাতার টাকা সরকারি কোষাগারে ফেরত যোগ্য। আবু তাহের আছাদ কম্পিউটার শিক্ষকের পাশাপাশি পানিউমদা ইউনিয়নের বিবাহ তালাক নিকাহ রেজিস্ট্রারের দায়িত্ব পালন করে আসছেন। সরকারি বিধি অনুযায়ী একই সাথে দুই চাকুরী করতে পারবে না। অথচ নিয়ম বহিভূত ভাবে আবু তাহের আছাদ দুই পদে চাকুরী করছেন এবং অধ্যক্ষ তাকে বেতন দিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ১ নভেম্বর শাহ মোঃ ইয়াকুত মিয়া জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় এলাকাবাসীরাও মাইকিং করে মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবু হানিফা আহমদ হোসেনের নানা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ সভা, মানববন্ধন করেছেন। তারাও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন। এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমদ জানান, আমি অসুস্থ হওয়ায় বিদ্যালয়ের একটি রুমে থাকছি। সুস্থ হয়ে গেলে আর ওই রুমে থাকবো না। অন্য ২টি রুমও শিক্ষকরা ব্যবহার করছেন তা সত্য। তবে এগুলো সাময়িক অসুবিধা জন্য ব্যবহার করা হচ্ছে। শিক্ষকদের সুবিধা হলে রুমগুলো ছেড়ে দেবেন।