সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন




বাহুবলে বসতঘর থেকে ৩৫ টুকরো আকাশমণি গোল কাঠ জব্দ করেছে বন বিভাগ। মঙ্গলবার (৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার সাতকাপন ইউনিয়নের পূর্ব রসুলপুর গ্রামের সাইফুল মিয়ার বসতঘরে অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়। জব্দ করা কাঠের পরিমাণ ৪৮ দশমিক ৮৪ ঘনফুট। শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ চৌধুরীর নির্দেশে পুটিজুরী বন বিটের কর্মকর্তা মো. মিনহাজুর রহমানসহ বন বিভাগের কর্মীরা রাত সাড়ে ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ  অভিযান পরিচালনা করেন। এ সময় বন বিভাগের উপস্থিতি…... বিস্তারিত

 তিন দিনের সফরে হবিগঞ্জ এসেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। আগামী ৫ নভেম্বর পর্যন্ত তিনি হবিগঞ্জ সদর, মাধবপুর ও বাহুবল উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি পরিদর্শন করবেন। আজ বুধবার বিকেল সাড়ে ৩.৩০ টায় তিনি শহরের জেলা শিল্পকলা একাডেমিতে পাঠচক্র : আনন্দ পাঠের আসর  ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। এছাড়া  মাধবপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ…... বিস্তারিত

 চলছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিনিয়তই আক্রান্ত হচ্ছে শিশু থেকে শুরু করে বৃদ্ধ। স্বাস্থ্য অধিদপ্তরের সরকারি হিসাব অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হয়ে ইতিমধ্যে দেশে চারশোর বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন। দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন আরও কয়েক সহস্রাধিক মানুষ। সারাদেশে ডেঙ্গুর এমন প্রাদুর্ভাব চললেও আজমিরীগঞ্জ পৌরসভায় মশা নিধনে নেই তেমন কোনো কার্যকর কার্যক্রম। ডেঙ্গু প্রতিরোধে সারাদেশের ন্যায় হাওরাঞ্চল গুলোতে নিয়মিত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, মশা নিধনের কার্যক্রমের সরকারি নির্দেশনা থাকলেও এ ব্যপারে অনেকটাই উদাসীন পৌর কতৃপক্ষ। তবে পৌর…... বিস্তারিত

১০ম জাতীয় ইয়োগাসনা স্পোর্টস  চ্যাম্পিয়নশীপ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী (২৯, ৩০ ও ৩১ অক্টোবর) ঢাকার মিরপুর-১০ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১০ম জাতীয় ইয়োগাসনা স্পোর্টস  চ্যাম্পিয়নশীপ খেলায় ২৩ টি জেলা ক্রীড়া সংস্থা অংশগ্রহণ করে। এতে ২০ টি ইভেন্ট-এ  খেলা হয়। এর মধ্যে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা গোল্ড ১টি, রৌপ্য ৩টি, তাম্র ২টি পদক অর্জন করে। পদক অর্জনকারীরা হলেন, সাদিয়া নওশী (আসনিক ৮-১৬) স্বর্ণপদক, নুর আলম (আসনিক ২০-২৪), রায়হান (আসনিক ৮-১৬) এবং …... বিস্তারিত

 শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকায় ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে এক ব্যক্তিকে জোরপূর্বক নামিয়ে নোহা গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একদল সশস্ত্র দুর্বৃত্তের বিরুদ্ধে। গত ১ নভেম্বর গভীর রাতে সিলেট-ঢাকা মহাসড়কের নতুনব্রীজ সংলগ্ন এলাকায় এ  ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে নতুনব্রীজ এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধির প্রতিবাদে এবং অপহৃত যাত্রীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর রাত…... বিস্তারিত

মাধবপুর ও চুনারুঘাট উপজেলার পাঁচটি চা বাগানের শ্রমিকদের রেশন উত্তোলন গত ৯ দিন ধরে বন্ধ রয়েছে। এতে চরম খাদ্যসংকটে পড়েছেন কয়েক হাজার শ্রমিক ও তাঁদের পরিবার। একদিকে কর্মবিরতি, অন্যদিকে বকেয়া মজুরি, রেশন, প্রভিডেন্ট ফান্ডের টাকা ও অন্যান্য পাওনা না পাওয়ায় বাগানগুলোতে সৃষ্টি হয়েছে মানবিক সংকট। এমন পরিস্থিতিতে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সলের ছেলে ও সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ। মঙ্গলবার ব্যক্তিগত অর্থায়নে পাঁচটি চা বাগানের…... বিস্তারিত

জাতীয় সংসদের হুইপ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ বলেছেন, বিএনপি এবং দুর্নীতি একসঙ্গে চলতে পারে না। বিএনপি, সন্ত্রাস ও চাঁদাবাজি একসঙ্গে চলতে পারে না। বিএনপির পদ-পদবি ব্যবহার করে কেউ কোনো ধরনের অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ নেই। মানুষ পছন্দ করে না, এমন কোনো কাজ বিএনপির ব্যানারে কেউ করতে পারবেন না। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলায় ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের…... বিস্তারিত

কক্সবাজারের মহেশখালীতে ভাসমান দুইটি টার্মিনালের মধ্যে একটিতে বুধবার (৪ নভেম্বর) থেকে টানা চার দিন সরবরাহ বন্ধ থাকবে। ফলে সিলেটসহ সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে। সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড পরিচালক বদরুজ্জামান সেলিম জানান, গ্যাস লাইন মেরামত কাজের জন্যে চার দিন সারা দেশে গ্যাসের চাপ চাপ কম থাকবে। (আবাসিক গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। গ্যাস লাইনে রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িক এই অসুবিধা হবে বলে জানান।  এর আগে পেট্রোবাংলা উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল…... বিস্তারিত