সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন
হবিগঞ্জ শহরের পিটিআই রোড এলাকার রফিকুল হাসান চৌধুরীর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস অফিস সূত্র জানায়, মধ্যরাতে শহরের পিটিআই রোড এলাকার রফিকুল হাসান চৌধুরীর বাসায় অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিস কর্মীরা। সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদের নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগে বিদ্যুতের শটসার্কিট থেকে…...
বিস্তারিত
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর লাখাই উপজেলার বুল্লা এলাকার বাসিন্দা। তিনি সবরাজ মিয়ার ছেলে। তাঁর পৈতৃক বাড়ি সিলেটে। ছোটবেলায় মা-বাবাকে হারানোর পর থেকে নানার বাড়িতে থেকে তিনি লাখাইয়ে বড় হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, তানভীর শায়েস্তাগঞ্জের একটি কম্পিউটারের দোকানে চাকরি করতেন। একটি নষ্ট কম্পিউটার মেরামতের জন্য মোটরসাইকেলে করে হবিগঞ্জে এসেছিলেন তিনি। কাজ শেষে…...
বিস্তারিত

হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন জয়কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৪ নভেম্বর) রাত আড়াইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক ও উপপরিদর্শক (এসআই) ধ্রুবেশ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার রিচি ইউনিয়নের ঈশানকোণা এলাকায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি বৃন্দাবন সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. সারোয়ার হোসেন জয়কে গ্রেফতার করা…...
বিস্তারিত

বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নের চারগাঁও সিলামী এলাকায় তুলার একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে মজুত থাকা বিপুল পরিমাণ তুলা, তুলা তৈরির দুটি বড় মেশিন, দুটি মোটরসহ গোডাউনের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছেন গোডাউনের মালিক। এ ঘটনায় ব্যবসায়ী ফারুক মিয়া আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে চারগাঁও সিলামী এলাকার ওই তুলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে বাহুবল…...
বিস্তারিত
হবিগঞ্জ সদর উপজেলার ৫নং গোপায়া ইউনিয়নের পূর্ব ভাদৈ গ্রামে জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে নারীসহ ৩জনকে পিটিয়ে আহত, বসতঘরে হামলা, ভাংচুর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আহত মোছা. আফিয়া আক্তার (৩০) বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় এই মামলা দায়ের করেন।
এদিকে মামলা দায়েরের পর আসামিরা মামলা তুলে নিতে বাদীর ভাই দুবাই প্রবাসী কবির মিয়া ও শামছু মিয়াকে গ্রাণনাশের হুমকি দিচ্ছে আওয়ামীলীগ নেতা মতিউর রহমান ও তার…...
বিস্তারিত
জেলা কৃষকদলের সদস্য সচিব ও হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকার বাসিন্দা হাসবী সাইদ চৌধুরী’র মা হাবিবা খানম চৌধরী আর নেই। তিনি গতকাল বুধবার সকাল ৯ টায় ঢাকার ল্যাবএইড (২য় পাতায়) হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না..রাজিউন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ইহকালে ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের চাঁন মিয়া টাউন মসজিদে ১ম জানাযার নামাজ ও গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার করগাও…...
বিস্তারিত