মাধবপুরে মহব্বত আলীর দেহাবশেষ ও রহস্য উদঘাটন করায় ডিবির এসআই সাইফুল ইসলামকে সম্মাননা প্রদান
তারিখ: ৬-নভেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 মাধবপুরে তিন বছর পূর্বে হত্যাকান্ড ও সেফটি ট্যাংক থেকে মহব্বত আলীর দেহাবশেষ উদ্ধার ও মহিলা আসামীসহ ৪জনকে গ্রেফতার করে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃত আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে একটি বসতবাড়ির সেফটি ট্যাংক থেকে মহব্বত আলী'র দেহাবশেষ ও সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়। জানা যায়, মাধবপুর থানা কর্তৃক চাঞ্চল্যকর এ মামলার সঠিক রহস্য উদঘাটিত না হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মামলাটির তদন্তভার হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম গ্রহণ করেন। গত ২৯ অক্টোবর এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস আভিযানিক দল মাধবপুর পৌর এলাকায় অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত আসামি জাহানারা বেগম (৩৪)-কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে তার স্বামী মোঃ শাহ আলম (৪২) এবং শাহ আলমের আপন দুই ভাইয়ের ছেলে মোঃ ইয়াছিন মিয়া (২৫) ও মোঃ জয়নাল মিয়া (২৫)-কে মাধবপুর থানাধীন রামনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও ভিকটিমের দেহাবশেষ উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করায় এসআই মোঃ সাইফুল ইসলামকে জেলা পুলিশের মাসিক কল্যান সভায় পুরস্কৃত করা হয়। এসময় পুলিশ সুপার তারেক মাহমুদ এসআই সাইফুল ইসলামকে সম্মননা ক্রেস্ট প্রদান করেন।