উমেদনগর ছাত্র কল্যান সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
তারিখ: ২১-মে-২০১৮
প্রেস বিজ্ঞপ্তি ॥

২০১৮ সালের এসএসসি পরিক্ষায় উত্তীর্ন শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গত শনিবার দুপুর ২টায় শহরের উমেদনগর শাহপরান মাদ্রাসায় উমেদনগর ছাত্র কল্যান সংস্থার উদ্যোগে উমেদনগর (একাংশ) শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়। উমেদনগর ছাত্র কল্যান সংস্থার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আল আমিনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শচীন্দ্র কলেজ এর অধ্যক্ষ ফরাশ উদ্দিন আহমেদ শরীফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসিম, সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিজান, আকবর হোসেন (রেঞ্জার), বার’র সর্দার সোনা মিয়া, আফ্তাব উদ্দিন, আলী আহমদ। এসময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা আজমান আহমেদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহ-সভাপতি আলী হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন। বিভিন্ন সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন, আবুল কাশেম রুবেল, আফজল হোসেন, খালেকুজ্জামান খালেক, নুর ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, মতিউর রহমান মতি, জবান আলী, জালাল উদ্দিন, মমিনুল করিম জামি প্রমূখ। সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সানজিদা রহমান উষা ও রিজু আক্তার।

প্রথম পাতা