হযরত সৈয়দ শাহ্ অছিউল্লাহ (রঃ) ইসলামিক ওয়েলফেয়ার ট্রাষ্টের ইফতার ও দোয়া মাহফিল
তারিখ: ২১-মে-২০১৮
প্রেস বিজ্ঞপ্তি ॥

পবিত্র মাহে রমজান উপলক্ষে রবিবার হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও মিলাদ মাহফিল। স্বেচ্ছাসেবী সংগঠন হযরত সৈয়দ শাহ্ অছিউল্লাহ (রঃ) ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট এ অনুষ্ঠানের আয়োজন করে। ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্যের মানচেস্টার প্রবাসী সমাজসেবক সৈয়দ আশেকে এলাহী নূরুল হুদা পিএইচডি এ ইফতার মাহফিল আয়োজন করেন। ট্রাস্টের প্রধান উপদেষ্টা সৈয়দ ফজলে এলাহী সামছুদ্দোহার সভাপতিত্বে ও ট্রাস্টের সাধারণ সম্পাদক সৈয়দ ইমাম মাহদী হাসান ফাহিম পরিচালনায় অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লস্করপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আমজাদ আলী, সাবেক মেম্বার মোঃ ফিরুজ আলী ও মোনাজাত করেন সুলতানশী সাহেববাড়ি মসজিদের ইমাম মাওলানা হারুনুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আব্দুল মতিন, ব্যবসায়ী আব্দুল সালাম, মোঃ কাইয়ুম, মোঃ আছই, মোঃ দেওয়ান আলী, আব্দুল মালেক, মোঃ আছির মিয়া, শুভ ও রাজু প্রমখ। প্রধান অতিথি বলেন ট্র্রাস্টের অন্যান্য সদস্য সৈয়দা মনোয়ারা, সৈয়দা তহুরা, সৈয়দ মাহবুবে এলাহী, সৈয়দ শাফিউল, সৈয়দ কিছলু, সৈয়দ নাজিস চৌধুরী, মনজুর চৌধুরী, সৈয়দা কুটি, সৈয়দা নুরুন্নাহার ও সৈয়দা সামছুন্নাহার'সহ কর্মকর্তারা দেশের সামজিক ও ধর্মীয় অনুষ্ঠানাদি পালনে যেভাবে ভূমিকা রাখছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। আশাকরি তারা প্রতিবছর ট্রাস্টের মাধ্যমে এরকম কার্যকম চালিয়ে যাবেন। এ ইফতার মাহফিলে এলাকার পাচশতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

প্রথম পাতা