বাগ্মী নেতা বিপিন চন্দ্র পালের ৮৫তম মৃত্যুবার্ষিকী পালিত
তারিখ: ২১-মে-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

উপমহাদেশের খ্যাতিমান রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্রিটিশ বিরোধী অন্দোলনের অন্যতম নেতা, সমাজ সংস্কারক ও বাগ্মী নেতা বিপিন চন্দ্র পালের ৮৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার স্থানীয় বিপিন পাল স্মৃতি পাঠাগারে এক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিপিন পাল স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক সৈয়দ ইমামুল হক আকল মিয়ার সভাপতিত্বে ও বিপিন পাল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিপিন পাল স্মৃতি পাঠাগারের অর্থ সম্পাদক রনধীর কুমার ধর, বিপিন পাল স্মৃতি পাঠাগারের সাংস্কৃতিক সম্পাদক স্বপন কুমার অধিকারী, চন্দ্র শেখর রিপন, লাইব্রেরিয়ান রুমা রায় প্রমুখ। সভায় বক্তারা মহান নেতা বিপিন পালের জন্ম ও মৃত্যু বার্ষিকী সরকারী ভাবে পালনের আহ্বনা জানান।

প্রথম পাতা