শহরতলীর সুলতান মাহমুদপুরে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে আহত ১০
তারিখ: ২১-মে-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

শহরের সুলতান মাহমুদপুর এলাকায় পূর্ব বিরোধের জের ধরে দু-পক্ষের সংঘর্ষে ১০জন আহত হযেছে। গতকাল রবিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, ওই গ্রামের মকবুল মিয়ার সাথে আমিন মিয়ার বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল উল্লেখিত সময়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। গুরুতর আহত অবস্থায় মকবুল হোসেন (৬০), স্বপন (২০), আবিদা (৫০) ও নুর জাহান (৫০)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

প্রথম পাতা