প্রেস বিজ্ঞপ্তি ॥ সাবেক ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ আব্দুল করিম জাতীয় প্রাক্তন সৈনিক পার্টি হবিগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনোনীত হয়েছেন। তিনি রাজনৈতিক দিক থেকে ব্যক্তিক্রমী ভূমিকা পালন এবং দলের জন্য নির্ভরশীল হওয়ায় তাকে এ পদে মনোনীত করা হয়। সম্প্রতি, জাতীয় প্রাক্তন সৈনিক পার্টি, কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ নিজাম উদ্দিন সরকার স্বাক্ষরিত এক পত্রে তাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে জাতীয় প্রাক্তন সৈনিক পার্টি হবিগঞ্জ জেলা শাখার দায়িত্ব দেয়া হয়। তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।