প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর সভার ২নং ওয়ার্ডর যশের আব্দা এলাকার পূজা মন্ডপ, পূজা মন্ডপের স্থান এবং শ্মশানের স্থান সংরক্ষন ও হেফাজত সম্পর্কে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার রাত ৮ টায় শহরের কালীবাড়ি এলাকায় এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এডভোকেট অহীন্দ্র দত্ত চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সম্পাদক অনুপ কুমার দেব মনা’র পরিচালনায় অনুষ্ঠিত পরামর্শ সভায় উপস্থিত ছিলেন এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, শংকর পাল, এডভোকেট রনজিত দত্ত, এডভোকেট মুরলী ধর, এডভোকেট সুধাংশু সূত্রধর, এডভোকেট আপিল উদ্দিন, এডভোকেট স্বজল কান্তি বিশ্বাস, ললিনী কান্ত রায় নীরু, এডভোকেট অজিত কুমার পার্থ, জেলা মটর মালিক গ্র“পের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, সুজিত বণিক, পার্থ প্রীতম দাশ, এডভোকেট তুষার মোদক, ৫নং ওয়ার্ড কাউন্সিলর গৌতম কুমার রায়, যশের আব্দা এলাকার মুরুব্বী হাজী শফিক উদ্দিন, জ্যোতিশ পাল, হরিপদ সরকার, মাখন পাল, উত্তম বণিক, হেমেন্দ্র পাল, ডাঃ গিরীন্দ্র সরকার, ডাঃ আনন্দ মোহন সরকার ও ডাঃ সনদ পালসহ এলাকার যুবকবৃন্দ।