সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন




হবিগঞ্জে “ভূমি সেবা মেলা ২০২৬” উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম. সরফরাজ। প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবুল হাশেম। এসময় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে…... বিস্তারিত

নরসিংদীর শিবপুর থেকে চুরি হওয়ার দুই দিন পর শিশু উম্মে হানিকে (৩) উদ্ধার করেছে শিবপুর থানা পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, শিশুটিকে ৪ হাজার টাকায় বিক্রি করা হয়। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মাধপুর থানার সাহেব বাজার গেট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় চুনারুঘাট থানার নতুন বাজার বাগবাড়ী গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৪২) ও তার স্ত্রী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার উটি গ্রামের মরম আলীর…... বিস্তারিত

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী ঘটনাস্থলেই মারা গেছেন। সোমবার (১৮ মে) বিকেল ৪টার দিকে মাধবপুর উপজেলার কাশিমনগর সমজিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অজ্ঞাত নারীর বয়স আনুমানিক ৫০ বছর। পুলিশ সূত্রে জানা যায়- সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস সমজিদপুর এলাকা পাড়ি দেওয়ার সময় নারীটি ট্রেনের নিচে কাটা পড়েন। তাৎক্ষণিক ওই নারীর পরিচয় জানা যায়নি। খবর পেয়ে কাশিমনগর ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেল লাইন থেকে মরদেহ উদ্ধার করে।  কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক…... বিস্তারিত

হবিগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী কালীবাড়ি পরিচালনা কমিটি নিয়ে সনাতন ধর্মাবলম্ভীদের চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বলছেন ঐহিত্যবাহী কেন্দ্রীয় শ্রী শ্রী কালীবাড়ি পরিচালনা কমিটি এবার স্বজনপ্রীতি আর অনিয়মের মাধ্যমে গঠন করা হয়েছে। এ ব্যাপারে অ্যাডভোকেট মনমোহন দেবনাথ বর্তমান কমিটির সভাপতি বীরেন্দ্র লাল রায় ও সাধারণ সম্পাদক অলক দত্ত বাবুকে লিগ্যাল নোটিশ প্রদান করেছেন। লিগ্যাল নোটিশে তিনি উল্লেখ্য করেন আমার মোয়াক্কেল অনাথবন্ধু তরপদার একজন সৎ, নিষ্ঠাবান, ধর্মপরায়ণ ব্যক্তি। তিনি শ্রী শ্রী কালী মায়ের একজন পরম ভক্ত। তিনি…... বিস্তারিত

হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের দিঘলবাগ এলাকায় প্রায় ২০ বছর ধরে অবৈধ দখলে থাকা সরকারি ও ওয়াকফ সম্পত্তি উদ্ধার করা হয়েছে। হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি’র নির্দেশনায় এবং হবিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার ও গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মন্নানের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। লুকড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার উপস্থিতিতে এবং দিঘলবাগ গ্রামবাসীর সহযোগিতায় বগলাখাল মৌজার ১নং খাশ খতিয়ানের ৬২০ নং দাগের ৬৩ শতক সরকারি জমি…... বিস্তারিত

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক সৌদি আরব কারাগারে বন্দি আহমদ আলী মুকিবের কারামুক্তি কামনায় হবিগঞ্জ জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ এশা শায়েন্তানগরস্থ বিএনপির কার্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, আজম উদ্দিন, মুজিজুর রহমান, এডভোকেট আফজাল হোসেন, হাবিবুর রহমান হাবিব, এস এম মানিক, মহসিন সিকদার,…... বিস্তারিত

হবিগঞ্জ সদর উপজেলার বহুলা থেকে ফেনসিডিলসহ আটক ৩ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ সামশাদ বেগম। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। গতকাল সোমবার দুপুরে এ দণ্ডাদেশ দেন। রায় প্রদানকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কামালমোড়া গ্রামের মৃত মঞ্জব আলীর পুত্র সোহেল মিয়া (৩০) হাজির থাকলেও অন্য দুইজন পলাতক ছিলো।  মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৭ ডিসেম্বর দুপুরে উল্লেখিত আসামিসহ একই গ্রামের হানিফ মিয়ার পুত্র…... বিস্তারিত

 মাধবপুর উপজেলায় জাল কাস্টমস কাগজ ব্যবহার করে ভারতীয় জিরা পরিবহনের সময় দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় প্রায় ১ কোটি ১ লাখ টাকা মূল্যের ৬ হাজার কেজি ভারতীয় জিরা ও একটি ট্রাক জব্দ করা হয়। সোমবার (১৯ মে) সন্ধ্যায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার সন্ধ্যা ৭টার দিকে বিজিবির একটি আভিযানিক দল মাধবপুর…... বিস্তারিত