শায়েস্তাগঞ্জে বিয়ের প্রলোভন দিয়ে তরুণীকে ধর্ষণ
তারিখ: ২-জুন-২০২২
স্টাফ রিপোর্টার \
শায়েস্তাগঞ্জে বিয়ের প্রলোভন দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তবে বিষয়টি নিয়ে বিয়ের মাধ্যমে শেষ করার জন্য একদল মাতব্বররা রফাদফার চেষ্টা চালিয়েছে। সমাধান না হওয়ায় গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছে। সে শায়েস্তাগঞ্জ উপজেলার পটিয়া গ্রামের জনৈক ব্যক্তির কন্যা। ওই তরুণী জানায়, দীর্ঘদিন ধরে একই এলাকার জনৈক এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক চলে আসছে। এক পর্যায়ে মন দেয়া নেয়া চলে। পরে বিষয়টি শারীরিক সম্পর্কে
গড়ায়। গত ৩০ মে রাতে তাকে ধর্ষণ করে। কিন্তু সমাধান না হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, ম্যাসেজ পাওয়ার সাথে সাথে পুলিশ হাসপাতালে গিয়ে ওই তরুণীর জবানবন্দি নেয়। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।