শ্রেষ্ঠ মাদ্রাসা নির্বাচিত হওয়ায় এমপি আবু জাহিরকে শুভেচ্ছা
তারিখ: ২-জুন-২০২২
স্টাফ রিপোর্টার \
 সিলেট বিভাগে শ্রেষ্ঠ মাদ্রাসা নির্বাচিত হওয়ায় হবিগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নুরে মোহাম্মদীয় (সঃ) 
সুন্নিয়া দাখিল মাদরাসার পরিচালনা কমিটি ও শিক্ষক মন্ডলী। গতকাল রবিবার সন্ধ্যায় তাঁর বাস ভবনে ফুলের তোড়া দিয়ে এ শুভেচ্ছা  জানান। এ সময় উপস্থিত ছিলেন, মাদরাসা কমিটির সভাপতি খন্দকার মোহাম্মদ আলী মুন্সি, সদস্য এটিও মকসুদ আলী, মোঃ সুরত আলী, নাসরুল  আজম, মাওলানা মুজিবুর রহমান, আব্দুল মালেক, মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ বদরুর রেজা সেলিম, উপাধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মাদরাসার বিএসসি শিক্ষক তৌফিক হোসেন, গোলাম মস্তোফা, মাওলানা শেখ নাছির উদ্দিন, মীর আজমান হোসেন। এ সময় এমপি আবু জাহির মাদরাসা কমিটি, শিক্ষক মন্ডলী ও অধ্যক্ষকে ধন্যবাদ জানান এবং মাদরাসার শ্রেষ্ঠত্বের জন্য সন্তুষ প্রকাশ করেন।