সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন




দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি, দৈনিক খোয়াই’র সিনিয়র স্টাফ রিপোর্টার বজলুর রহমান স্মৃতি পদকপ্রাপ্ত সাংবাদিক মোঃ মামুন চৌধুরীর মা মোছাঃ রহিমা খাতুন তালুকদার আর নেই। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর গ্রামস্থ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি এক ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং  গুণগ্রাহী রেখে গেছেন।  বুধবার দুপুর ২টায় পুরানবাজার শাহী ঈদগাহে প্রথম জানাজা ও বাহুবল উপজেলার লাকুরিপাড়া জামে…... বিস্তারিত

নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যে হাওড়ের অমূল্য সম্পদ দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে মা ও রেনু পোনা নিধন বন্ধের নিমিত্তে বানিয়াচংয়ে বিশেষ অভিযান পরিচালনা করে অন্তত ৪০হাজার মিটার আয়তনের ৭টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।  বানিয়াচং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নুরুল ইকরাম জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বুধবার (১জুন)  দুপুর দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে রতœা নদীতে অভিযান পরিচালনা করে উল্লেখিত জাল আটক করা হয়। পরে আটককৃত অবৈধ…... বিস্তারিত

শায়েস্তাগঞ্জে বিয়ের প্রলোভন দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তবে বিষয়টি নিয়ে বিয়ের মাধ্যমে শেষ করার জন্য একদল মাতব্বররা রফাদফার চেষ্টা চালিয়েছে। সমাধান না হওয়ায় গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছে। সে শায়েস্তাগঞ্জ উপজেলার পটিয়া গ্রামের জনৈক ব্যক্তির কন্যা। ওই তরুণী জানায়, দীর্ঘদিন ধরে একই এলাকার জনৈক এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক চলে আসছে। এক পর্যায়ে মন দেয়া নেয়া চলে। পরে বিষয়টি শারীরিক সম্পর্কে  গড়ায়। গত ৩০ মে রাতে তাকে ধর্ষণ…... বিস্তারিত

 বাহুবলে যোজনাল নদী থেকে দরবেশ আলী (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার ছোয়াপুর এলাকার পাশে যোজনাল নদী থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ছোয়াপুর গ্রামের ফুফা সাহেব আলীর বাড়িতে দরবেশ আলী থাকতো। গত মঙ্গলবার রাত থেকে দরবেশ আলীকে খোঁজে পাচ্ছিলো না ফুফা সাহেব আলী। বুধবার সকালে যোজনাল নদীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। এসময় ফুফা সাহেব আলী এসে দরবেশ আলীকে সনাক্ত…... বিস্তারিত

চুনারুঘাটে পিতার সাথে অভিমান করে প্রাণ দিল পলি আক্তার (১৭) নামে এক স্কুল ছাত্রী। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। পলি আক্তার উপজেলার কাটুয়ামারা গ্রামের আব্দুল আলীর কন্যা। সে স্থানীয় গাজিপুর স্কুল এন্ড কলেজের  দশম শ্রেণীর ছাত্রী।  জানা যায়, পলি আক্তারের মা রুবিনা আক্তার প্রায় ৩ মাস পুর্বে সৌদিআর যান। সেখানে যাওয়ার পর বাড়িতে টাকা পাটানো নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু…... বিস্তারিত

কৃষকের কাছ থেকে ধান কিনে মজুদ রাখা ও অনুমোদনহীনভাবে ব্যবসা পরিচালনার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এ সময় একটি প্রতিষ্ঠানকে সাময়িক বন্ধ ও অপরটিকে লাইসেন্স তৈরির জন্য একদিন সময় দেয়া হয়। বুধবার দুপুরে হবিগঞ্জ শহরের খাদ্য গোদাম রোড এলাকায় এ অভিযান চালান জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের কর্মকর্তাসহ র‌্যাব-৯ এর একদল সদস্য।  নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) জহিরুল ইসলাম জানান, কৃষকের কাছ থেকে কম …... বিস্তারিত