স্টাফ রিপোর্টার \
হবিগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বাদ এশা পৌর টাউন হলে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শামীম খানের পরিচালনায়
বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌর সভার মেয়র আতাউর রহমান সেলিম।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হুমায়ূন কবীর সৈকত ও জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোছাব্বি চৌধুরী বকুল।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট আতাউর রহমান, প্রফেসর মুজিবুর রহমান, এডভোকেট রোকন উদ্দিন রুকু, স্বপন লাল বণিক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, শাহাবুদ্দিন আহমেদ, শফিকুজ্জামান হিরাজ, মইনুদ্দিন আহমেদ চৌধুরী সুমন, সুমন রায়, সিটন চৌধুরী, জেলা যুবলীগ নেতা শাহ বাহার, সুমন চৌধুরী, মোজাহিদ ঠাকুর, দিলুয়ার হোসেন চৌধুরী , ইয়াহিয়া চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী বেলাল আহমেদ, মিজু আহমেদ রতন, পিয়াল, শাহারিয়ার সাদনান আহমেদ, হারুন মিয়া ও সামছুল প্রমূখ।