সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন




আগামী বাজেটে উন্নয়ন অংশের ৪০ ভাগ কৃষি ক্ষেত্রে বরাদ্দ দেওয়া, কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, বিনামূল্যে সার বীজ কীটনাশক প্রদান, জেলা উপজেল ও ইউনিয়ন পর্যায়ে রাষ্ট্রীয় উদ্যোগে হিমাগার নির্মাণ করা, ইউনিয়ন পর্যায় সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয় করা, রেশনিং ব্যবস্থা চালু করাসহ ১৫ দফা দাবিতে আজ সকাল ১১ টা ৩০ মিনিটে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন হবিগঞ্জ জেলার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ডিসি কার্যালয় প্রাঙ্গনে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ…... বিস্তারিত

হবিগঞ্জ সদর উপজেলার বহুলা বাগান বাড়ি থেকে মাদক বিক্রেতা সৈয়দ আলী (৫০) কে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। গতকাল বুধবার দুপুরে ডিবি পুলিশের ওসি শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা, ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। ওসি জানান, সৈয়দ আলীর বিরুদ্ধে ৩০টি মাদকের মামলা বিচারাধীন আছে। সে…... বিস্তারিত

চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ২ নম্বর আহম্মদাবাদ ইউপির পশ্চিম বগাডুবি গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত শিশু বাধন রাহিম (৩) কালিশিড়ি গ্রামের জুনাইদ মিয়ার পুত্র। জানা যায়, বুধবার দুপুরের দিকে সকলের অগোচরে শিশু বাধন রাহিম কোন এক সময় পুকুরে পড়ে যায়। তৎক্ষনাৎ স্থানীয়রা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু বাধন রাহিম তার মা হাজেরা খাতুনের সাথে বগাডুবি গ্রামে বসবাস করতেন। এ বিষয়ে…... বিস্তারিত