চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
তারিখ: ২-জুন-২০২২
চুনারুঘাট প্রতিনিধি \
চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ২ নম্বর আহম্মদাবাদ ইউপির পশ্চিম বগাডুবি গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত শিশু বাধন রাহিম (৩) কালিশিড়ি গ্রামের জুনাইদ মিয়ার পুত্র। জানা যায়, বুধবার দুপুরের দিকে সকলের অগোচরে শিশু বাধন রাহিম কোন এক সময় পুকুরে পড়ে যায়। তৎক্ষনাৎ স্থানীয়রা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু বাধন রাহিম তার মা হাজেরা খাতুনের সাথে বগাডুবি গ্রামে বসবাস করতেন। এ বিষয়ে চুনারুঘাট থানা পরিদর্শক (তদন্ত) মোঃ গোলাম মোস্তফা সত্যতা নিশ্চিত করেছেন।