জহুর চান বিবি মহিলা কলেজে রোভার স্কাউট ক্যাম্প অনুষ্ঠিত
তারিখ: ২৪-অগাস্ট-২০২৬
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥

 বাংলাদেশ স্কাউটস, জহুর চান বিবি মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে নতুন রোভারদের নিয়ে ওয়ান ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট ২০২৬) কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। “দক্ষতা অর্জন, নেতৃত্ব বিকাশ ও সেবার মাধ্যমে আদর্শ রোভার গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ক্যাম্পে নতুন রোভারদের স্কাউটিংয়ের বিভিন্ন বিষয়, নেতৃত্বের গুণাবলি, দলগত কাজ, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সেবামূলক কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ মো: জাহির উদ্দিন, বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভারের সম্পাদক রনজিৎ কুমার দাস, সহকারী কমিশনার আমিনুল ইসলাম সোহেল, সদস্য একেএম মাহবুবুল হক।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এতে প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জের  উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান। তিনি নতুন রোভারদের দক্ষতা অর্জন, মানবিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি ও দেশসেবায় নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শেখ আল আমিন, উডব্যাজার ও যুগ্ম সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা এবং আল সায়েম শাকিল, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভার। তাঁরা স্কাউটিংয়ের মৌলিক বিষয়, নেতৃত্ব বিকাশ, দলগত কার্যক্রম, সেবা ও বিভিন্ন ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। ক্যাম্পের কর্মসূচি সমন্বয় করেন গ্রুপ সম্পাদক আজিজুননাহার। ক্যাম্পে জহুর চান বিবি মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের নতুন সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।