সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন

সরকারি নীতিমালায় নিষেধাজ্ঞা থাকলেও নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ১৪ নং শৈলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল চলাকালীন শিক্ষার্থীদের টাকার বিনিময়ে কোচিং করানোর অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত দাশের বিরুদ্ধে। একই সঙ্গে বিদ্যালয়ের সরকারি ল্যাপটপ, মাল্টিমিডিয়া ক্লাস ও পরীক্ষার ফি আদায় নিয়েও নানা অভিযোগ রয়েছে। গতকাল রোববার (২৩ আগস্ট) বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে কোচিং করানোর অভিযোগের সত্যতা পাওয়া যায়। শিক্ষার্থীদের কয়েকজন জানান, তারা কোচিংয়ের জন্য মাসে ৪০০ টাকা করে দেন। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের…...
বিস্তারিত

হবিগঞ্জে কখনো পুলিশ কর্মকর্তা আবার কখনো জেলা আনসার কমান্ডার পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা, চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে নোমান হোসাইন নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে হবিগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন একই এলাকার বাসিন্দা সৈয়দ তৌকির আহমদ শুভ। লিখিত অভিযোগে বলা হয়, হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাগ (মধ্য মহল্লা) এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে নোমান হোসাইন পেশায় অনলাইন কম্পিউটার…...
বিস্তারিত

হবিগঞ্জ সদর উপজেলার হাতীর থান গ্রামের দুই ভাইয়ের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগে স্মারকলিপি প্রদানকে ঘিরে সমালোচনা দেখা দিয়েছে। এতে ওই দুই ভাইয়ের মানহানী ও এলাকায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এছাড়া স্মারকলিপিতে এলাকার ৯ ব্যক্তির স্বাক্ষর জাল করারও অভিযোগ উঠেছে। একই সাথে সোশ্যাল মিডিয়া সংবাদ প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন। স্থানীয়রা জানান, উপজেলার হাতির থান মসজিদ মার্কেটে দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছেন বাচ্চু মিয়া। সম্প্রতি তার বড় ভাই আব্দুল্লা…...
বিস্তারিত

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, জনগণ অনেক আশা-আকাঙ্খা নিয়ে তাঁদের প্রতিনিধি নির্বাচিত করেন। সেই প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের সরাসরি জনগণের কাছে যেতে হবে। এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা কাছ থেকে জানতে চাই। জনগণের কথা শুনেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।
রোববার বিকেলে মাধবপুরে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এমপি ফয়সল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ছয় মাসে দেশের ভঙ্গুর অর্থনীতির মধ্যেও জনকল্যাণমূলক বিভিন্ন…...
বিস্তারিত

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ এক হাজার পাঁচশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ। গতকাল রবিবার দুপুরে সুলতানশী সাহেব বাড়ি মাঠে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে হুইপ আলহাজ্ব জি কে গউছ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ একটি মানুষও যাতে সরকারি ও মানবিক সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মানুষের বিপদে পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য।
তিনি…...
বিস্তারিত

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ বাঁধে দেড় মাসের মাথায় আবারো ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। আর এতে করে প্রবল বেগে লোকালয়ে প্রবেশ করছে পানি। রোববার সকাল ১১টার দিকে বাঁধে ভাঙ্গন দেখা দেয়। এর পর থেকেই চরহামুয়া, লস্করপুর, সুঘর, বনগাও, বনদক্ষিনসহ আশপাশের অন্তত ২০টি গ্রামে পানি প্রবেশ করতে শুরু করে। গ্রামের ভেতরের রাস্তা ঘাট, ফসলী জমি ও সবজি বাগান তলিয়ে গেছে। এছাড়াও ধুলিয়াখাল মিরপুর সড়কেও পানি উঠে গেছে। প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে যান চলাচলে। ফলে চরম দূর্ভোগে…...
বিস্তারিত