সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন




 শায়েস্তাগঞ্জে একটি পুকুর থেকে নবদীপ দাস (৪০) নামে এক শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকাল ৮টা থেকে সাড়ে ১১টার মধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলার ১১নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের বিশাউড়া গ্রামের আলাই মিয়ার পুকুরে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার কিলো-১ অফিসার এসআই আশরাফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, নিহত নবদীপ দাস…... বিস্তারিত

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শায়েস্তাগঞ্জের এক চার মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে গত কয়েকদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে শতাধিক রোগী ভর্তি হয়েছে বলে জানা গেছে। মৃত শিশুটি শায়েস্তাগঞ্জ উপজেলার বাসিন্দা হেলাল মিয়ার চার মাস বয়সী সন্তান। কয়েকদিন ধরে শিশুটি জ্বরসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিল। পরে অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে,…... বিস্তারিত

চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী ও ঘনশ্যামপুর (সাতারলেন) এলাকায় ১ সপ্তাহের ব্যবধানে ৪টি বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। এতে মনিপুরী সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।  স্থানীয় সূত্র জানায়, শনিবার গভীর রাতে উপজেলার ছয়শ্রী মনিপুরী পাড়ায় হবিগঞ্জ জজ কোর্টের পেশকার তপন কুমার সিংহ, তার ছোট ভাই শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান হোটেলের কর্মরত রিপন কুমার সিংহ ও সন্তোষ কুমার সিংহসহ তিনটি ঘরে চুরি সংঘটিত হয়। এছাড়াও গত বৃহস্পতিবার গভীর রাতে ঘনশ্যামপুর (সাতারলেন) গ্রামের পুলিশের এসআই হীরক সিংহ এর…... বিস্তারিত

 বাংলাদেশ স্কাউটস, জহুর চান বিবি মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে নতুন রোভারদের নিয়ে ওয়ান ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট ২০২৬) কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। “দক্ষতা অর্জন, নেতৃত্ব বিকাশ ও সেবার মাধ্যমে আদর্শ রোভার গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ক্যাম্পে নতুন রোভারদের স্কাউটিংয়ের বিভিন্ন বিষয়, নেতৃত্বের গুণাবলি, দলগত কাজ, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সেবামূলক কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ…... বিস্তারিত