মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সুশীল পাল নামে এক ব্যক্তি হিন্দু সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি নিজের নাম পরিবর্তন করে কামাল হোসেন মনির রেখেছেন। হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী, তিনি সুবোধ পাল ও বাসন্তি পালের সন্তান। তাঁর ঠিকানা মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রাম। হলফনামায় তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন হিন্দু সনাতন ধর্মের রীতিনীতি অনুসরণ করলেও পরবর্তী সময়ে ইসলাম ধর্মের নিয়ম-কানুন, আদর্শ ও শিক্ষার প্রতি তাঁর আগ্রহ ও বিশ্বাস জন্মে। এরপর তিনি নিজের বিশ^াস ও অনুভূতি থেকে, কারও প্ররোচনা ছাড়াই স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। তিনি আরও উল্লেখ করেন, একজন মৌলভী সাহেবের কাছে পবিত্র কালেমা পাঠের মাধ্যমে আল্লাহ ও রাসুলের প্রতি বিশ^াস স্থাপন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। একই সঙ্গে নিজের পূর্বের নাম সুশীল পাল পরিবর্তন করে নতুন নাম রাখেন কামাল হোসেন মনির। হলফনামায় তিনি ঘোষণা করেন, ভবিষ্যতে ইসলাম ধর্মের বিধিবিধান ও রীতিনীতি মেনে চলবেন এবং নতুন নামেই পরিচিত হবেন। উল্লেখ্য, হলফনামাটি ১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে সম্পাদন করা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে।