সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন




মাধবপুরে সুশীল পাল নামে এক ব্যক্তি হিন্দু সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি নিজের নাম পরিবর্তন করে কামাল হোসেন মনির রেখেছেন। হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী, তিনি সুবোধ পাল ও বাসন্তি পালের সন্তান। তাঁর ঠিকানা মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রাম। হলফনামায় তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন হিন্দু সনাতন ধর্মের রীতিনীতি অনুসরণ করলেও পরবর্তী সময়ে ইসলাম ধর্মের নিয়ম-কানুন, আদর্শ ও শিক্ষার প্রতি তাঁর আগ্রহ ও বিশ্বাস জন্মে। এরপর…... বিস্তারিত

চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ-সংলগ্ন এলাকায় ইকরা ক্যাডেট কেয়ারের নতুন ক্যাম্পাস শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় চুনারুঘাট রোডে চৌধুরী গ্যারেজের পশ্চিম পাশে মনোরম পরিবেশে নির্মিত নতুন ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা ক্যাডেট কেয়ারের সভাপতি মোহাম্মদ শোয়াইব হক চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। প্রধান আলোচক…... বিস্তারিত

 সদর উপজেলার লস্করপুর থেকে দাঙ্গার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাতে সদর থানার এসআই কামাল হোসেন ও সোহেল রানা হাতিরথান গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হল, পারভেজ মিয়া (২৫), কুটি মিযা (২৪) ও দুলাল মিয়া (২২)। পুলিশ জানায়, শুক্রবার সন্ধায় হাতিরথান বাজারে মারামারি করছিলো। ৯৯৯ কল দিলে পুলিশ তাদের আটক করে নিয়ে আসে। শনিবার বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।... বিস্তারিত

মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপিনাথ পুর গ্রামে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক বদু মিয়ার আওতাধীন এই নলকূপটির ট্রান্সফরমার চুরির পর থেকে স্থানীয় কৃষকদের মধ্যে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে দুর্বৃত্তরা গোপিনাথপুর গ্রামের ওই গভীর নলকূপের সংযোগস্থল থেকে ভারী ও মূল্যবান বৈদ্যুতিক ট্রান্সফরমারটি খুলে নিয়ে পালিয়ে যায়। সকালে কৃষকেরা মাঠে সেচ দিতে গিয়ে ট্রান্সফরমার চুরির…... বিস্তারিত

 হবিগঞ্জ সদর হাসপাতালে বিনা চিকিৎসায় মারা গেলেন ইমরান মিয়া (২৫) নামের এক দিন মজুর। গত ২২ অক্টোবর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও কেউ তার খবর নেয়নি। ওষুধ তো দূরের কথা কোনো চিকিৎসাও পাননি তিনি এমন অভিযোগ পরিবারের। নামমাত্র হাসপাতালে ভর্তি রাখা হয় তাকে। অথচ ওষুধের জন্য হাসপাতালে সমাজসেবা অফিস রয়েছে। কিন্তু তারা তার কোনো খবর নেয়নি।  এ ছাড়া ওই সমাজসেবা অফিসের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা ওষুধ পাবার কথা তাদেরকে দেয়া হয় না, আর যারা পাবার…... বিস্তারিত

 লাখাই উপজেলার মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার মান ও পাঠদান ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। টানা দুই বছর ধরে প্রতিষ্ঠানটির এইচএসসি পরীক্ষার ফলাফল হতাশাজনক। ২০২৫ সালে ২০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিল মাত্র একজন। আর ২০২৬ সালে পরীক্ষায় অংশ নেওয়া দুজনের কেউই উত্তীর্ণ হতে পারেনি। ফলে এবার প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে এ চিত্র উঠে এসেছে। লাখাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়,…... বিস্তারিত