নবীগঞ্জে যুবলীগ নেতা জাহেদ এখনও ধরাছোঁয়ার বাইরে, গ্রেফতারের দাবী
তারিখ: ১-নভেম্বর-২০২৬
নবীগঞ্জ প্রতিনিধি ॥

নবীগঞ্জ উপজেলার ১২ নম্বর কালিয়ারভাঙ্গা ইউনিয়নের যুবলীগ নেতা জাহেদ এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি ইউনিয়ন যুবলীগের অন্যতম সদস্য এবং ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।
অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষকে হয়রানি ও নির্যাতন করেছেন জাহেদ। সরকার পরিবর্তনের পরও তিনি বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় ধারণ করে নানা অপকর্মে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, জাহেদ নিজেকে কখনো গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছেন। এছাড়া বিভিন্ন যানবাহনের চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
আরও অভিযোগ রয়েছে, তাঁর আপন ভাই রাসেল আন্তঃজেলা ডাকাত দলের সঙ্গে জড়িত এবং তিনি ডাকাতির একাধিক ঘটনায় পরিচিত সদস্য।
এলাকাবাসীর প্রশ্ন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অতীতে যারা সাধারণ মানুষকে হয়রানি করেছেন এবং বর্তমানে ভিন্ন পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত, তাঁদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কোথায়?স্থানীয়দের দাবি,  তাঁর বর্তমান অবস্থান শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।