হাতিরথান থেকে মারামারির অভিযোগে ৩ যুবক আটক
তারিখ: ১-নভেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 সদর উপজেলার লস্করপুর থেকে দাঙ্গার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাতে সদর থানার এসআই কামাল হোসেন ও সোহেল রানা হাতিরথান গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হল, পারভেজ মিয়া (২৫), কুটি মিযা (২৪) ও দুলাল মিয়া (২২)। পুলিশ জানায়, শুক্রবার সন্ধায় হাতিরথান বাজারে মারামারি করছিলো। ৯৯৯ কল দিলে পুলিশ তাদের আটক করে নিয়ে আসে। শনিবার বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।