নবীগঞ্জে টায়ার জ্বালিয়ে জামায়াতের বিক্ষোভ ॥ পুলিশের লাঠিচার্জ ॥ আহত ২
তারিখ: ২৮-ফেব্রুয়ারী-২০১৩
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে হরতালের সমর্থনে টায়ার জ্বালিয়ে জামায়াতের  নেতাকর্মীরা বিক্ষোভ করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শেখ আব্দুল মুমিন (২৫) নামে আহত এক ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। আহত অপর জনকে নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সন্ধ্যা টায় নবীগঞ্জ শেরপুর সড়কে শুভেচ্ছা কমিউনিটি সেন্টারের সামনে। জানা যায়, বৃহস্পতিবারের হরতালের সমর্থনে গতকাল সন্ধ্যার পর জামায়াতে ইসলামী শিবির কর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস'লে গেলে শিবির কর্মীরা পালিয়ে যায়। সময় জনৈক পথচারী পুলিশকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালি দিলে পুলিশ বেপরোয়া লাঠিচার্জ করে। এতে সিএনজি স্ট্যান্ডের ম্যানাজার শেখ আব্দুস ছালামের ভাই শেখ আব্দুল মমিন অপর এক ব্যক্তি শেখ আব্দুল ওয়াহিদ আহত হয়।
প্রথম পাতা