বানিয়াচঙ্গে নূরজাহান বিদ্যানিকেতনে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
তারিখ: ১৯-অগাস্ট-২০১৯
বানিয়াচং প্রতিনিধি ॥

বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় নূরজাহান বিদ্যানিকেতন এ জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের সাগরদীঘির উত্তর পাড়ে অবস্থিত নুরজাহান বিদ্যানিকেতনে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক রাসেল আহমেদের সভাপতিত্বে শোকদিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এল আর সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (অব) মাওঃ মনির উদ্দিন খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশের জেলা কো-অর্ডিনেটর এবং ইউনিকেয়ার এনজিওর চেয়ারপার্সন কামরুল হাসান কাজল, যুবলীগ নেতা আনোয়ার হোসেন আলতু ও ঢাকার দারুল আজহার মডেল মাদ্রাসার শিক্ষক মাহমুদুল হাসান কিবরিয়া। বিদ্যালয়ের শিক্ষক কাওছার আহমেদের পরিচালনায় অন্যান্য শিক্ষক, শিক্ষিকাদের মধ্যে বক্তব্য রাখেন নাহিদুর রহমান, লিয়াকত আলী, শিরিনা আক্তার, রোকসানা আক্তার, ফারিয়া আক্তার, তানিয়া আক্তার ও সুমনা আক্তার। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন নুরুল হুদা আবজল, ছাত্রলীগ  নেতা আব্দুল ওয়াহিদ প্রমুখ। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ, জীবনীসহ বিস্তারিত আলোচনা শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

প্রথম পাতা