শহরের মোহনপুরে মাদক সেবনের অভিযোগে আটক ৪ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড
তারিখ: ১৯-অগাস্ট-২০১৯
তারেক হাবিব ॥

শহরের মোহনপুর থেকে মাদক সেবনের অভিযোগে ৪ গাঁজাখোরকে আটক করে অর্থদন্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার দুপুর থেকে বিকাল ২টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী মোহনপুরের সহিদ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি’র আদালতে হাজির করলে গাজা সেবনের অভিযোগে পশ্চিম মোহনপুরের মৃত আতাব মিয়ার পুত্র সাহিদ মিয়া (৩০) কে ২০ দিনের কারাদন্ড ও ১শ টাকা, একই এলাকার মৃত আব্দুর নূরের পুত্র কাজল মিয়া (৩৪) কে ১০ দিনের কারাদন্ড ও ১’শ টাকা, বানিয়াচং উপজেলার সাগর দিঘি দক্ষিণ পাড়ের মৃত আইন উল্লার পুত্র হোসেন আলী (৫০) কে ১৫ দিনের কারাদন্ড ও ১’শ টাকা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র শাহজাহান (৩৫) কে ১৫ দিনের কারাদন্ড ও ১’শ জরিমানা করা হয়। পরে তাদেরকে কারাগারে প্রেরন করা হয়।

প্রথম পাতা