পবিত্র ঈদুল আযহা’য় সুবিধা বঞ্চিতদের পাশে তাসনুভা শামীম ফাউন্ডেশন
তারিখ: ১৯-অগাস্ট-২০১৯
প্রেস বিজ্ঞপ্তি ॥

প্রতি বছরের ন্যায় এবারও অসহায় দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের পাশে দ্বাড়িয়েছে তাসনুভা শামীম ফাউন্ডেশন হবিগঞ্জ। ঈদুল আজহা উপলক্ষে তাসনুভা শামীম ফাউন্ডেশনের উদ্দ্যোগে হাজী অলিমা খালেক ঈদ প্রজেক্টের মাধ্যমে মাধবপুর, বানিয়াচং, হবিগঞ্জ এলাকার ১২ জন সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কোরবানির জন্য আর্থিক অনুদান দেওয়া হয়েছে। তাছাড়া প্রতিবন্ধী ও ফাতেমা শামীমা হাঙ্গার প্রজেক্টের জন্য ২ টি গরু ও ৩ টি ছাগল কোরবানি দেওয়া হয়েছে। এছাড়া তাসনুভা শামীম দারুল ইসলামিয়া নূরনীয়া মাদ্রাসা ও এতিমখানাকে কোরবানির জন্য  ১ টি গরু অনুদান প্রদান করা হয়। উল্লেখ্য, এ বছর,রোহিঙ্গা মুসলমানদের জন্য বালুখালী  কেম্পে ৪ টি গরু ও ২ টি ছাগল কোরবানি দেওয়া হয়। তাসনুভা শামীম ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম আহমেদ-এর উদ্দ্যোগে প্রায় ৪০০ শত পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়। এ বছর মোট ৭ টি গরু ও ১৩ টি ছাগল কোরবানি দেওয়া হয়। তাসনুভা শামীম ফাউন্ডেশনের চেয়ারম্যান  প্রতি ঈদে প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে সহযোগীতা করে যাবেন বলেন আশা ব্যক্ত করেন। এই ঈদে কোরবানি প্রজেক্ট ভালোভাবে সম্পন্ন করায় শামীম আহমেদ কৃতঙ্গতা প্রকাশ করেন।

ফাউন্ডেশনে সভাপতি সাহাদাত হোসেন সাদত, কোষাধ্যক্ষ আঃ শহিদ, সার্জেন ফারুক মিয়া ও হবিগঞ্জ প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক শেখ ফয়জুল হক সহ সকল সদস্যবৃন্দ কে। হাঙ্গার প্রজেক্টের জন্য সুন্দর ভাবে কোরবানি সম্পন্ন করার জন্য। তাসনুভা শামীম ফাউন্ডেশন ২০১৪ সাল থেকে প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

প্রথম পাতা