হবিগঞ্জ সদর উপজেলার পইল আসামপাড়া গ্রামে টমটমের ব্যাটারী চুরির ঘটনাকে কেন্দ্র করে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোবারর সকাল ১০টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের ইউনুছ আলী ও নুর আলীর মধ্যে গাড়ী থেকে টমটমের ব্যাটারী চুরির ঘটনাকে কেন্দ্র করে মামলা হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে ইউনুছ আলীর বাকপ্রতিবন্ধি পুত্রকে মারধোর করে প্রতিপক্ষরা। এরই জেরধরে ও মামলার ঘটনাকে কেন্দ্র করে গতকাল আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে ইউনুস আলী (৪৫), নুর আলী (৪০), মিজান (২৪), রুমেনা খাতুন (৪০), সাগর (৩৫), ইদ্রিস আলী (৪০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশংকাজনক অবস্থায় মিজান কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।