মাধবপুর প্রতিনিধি ॥ বাহুবলে প্রাইভেট কারের ধাক্কায় মোটর সাইকেল আরোহী পুলিশ কনস্টেবল আশরাফুল ইসলাম (৩০) নিহত হয়েছে। সে ময়মনসিংহ জেলার পাগলা থানার দেউল পাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। রবিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মুগকান্দি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, নিহত আশরাফুল ইসলাম ঈদের ছুটি নিয়ে বাড়িতে বেড়াতে আসে। ছুটি শেষে গতকাল বিকেলে মোটরসাইকেল যোগে সিলেটে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মুগকান্দি এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে পুলিশ কনস্টেবল আশরাফুল আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, নিহত আশরাফুল ইসলাম সিলেটের এসএমপিতে কর্মরত ছিলেন।