স্টাফ রিপোর্টার ॥ মাছরাঙ্গা টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি, হবিগঞ্জ প্রেসক্লাব ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য চৌধুরী মাসুদ আলী ফরহাদের আম্মা মোছাঃ আনোয়ারা চৌধুরী’র মৃত্যুতে যুুক্তরাজ্যস্থ স্থানীয় এমটি কেটারিং বামিংহাম এ হবিগঞ্জ সোসাইটি ইউকে’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার হবিগঞ্জ সোসাইটি ইউকে’এর সভাপতি রানা মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম এ মুনতাকিম এর পরিচালনায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুর রশীদ। উল্লেখ্য, ঈদের দিন সকাল ৯টায় শহরের পুরান মুন্সেফীস্থ নিজ বাস ভবনে মোছাঃ আনোয়ারা চৌধুরী ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৮) বছর। মৃত্যুকাল তিনি ৩ ছেলে ৬ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। ওই দিন বাদ আছর সওদাগর মসজিদে মরহুমার জানাজার নামাজ শেষে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।