নবীগঞ্জ প্রতিনিধি ॥ করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার ৭শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই অভিযান পরিচালনা করেন নবীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মোমিন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে করোনা মোকাবিলায় সরকারকে সহযোতিার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান তিনি।