বাহুবল ও শায়েস্তাগঞ্জে অতিরিক্ত দামে সিগারেট বিক্রি, সতর্ক করল প্রশাসন
তারিখ: ১০-জুলাই-২০২০
স্টাফ রিপোর্টার ॥

বাহুবল ও শায়েস্তাগঞ্জে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানির সিগারেট নির্ধারিত দামের চেয়ে প্রতি শলাকায় ১ টাকা বেশি করে বিক্রি করে আসছিল কতিপয় অসাধু বিক্রেতা। অতিরিক্ত দাম রাখার কারণে ভোক্তারা থানায় অভিযোগ দিয়ে আসছিলেন কয়েকদিন ধরেই। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বাহুবলের ভিতর বাজার মিরপুর ও শায়েস্তাগঞ্জের শাহপুর নতুন বাজার এলাকায় কয়েকটি দোকানে অভিযান চালিয়ে সঠিক দামে সিগারেট বিক্রি করার জন্য সতর্কতামূলক বার্তা প্রদান করেন।

এসময় আবুল স্টোর ও সাগর স্টোর বেশি দামে সিগারেট বিক্রি করার সত্যতা পাওয়া যায়। এরমধ্যে ২ বিক্রেতাকে বেশি দামে সিগারেট বিক্রি করার অভিযোগে আটক করেন। পরবর্তীতে মুছলেকায় ছেড়ে দেওয়া হয়।

এ ব্যাপারে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ হবিগঞ্জ জেলার পরিবেশক জানান, কিছু অসাধু ব্যবসায়ী বাজেটের আগে ও পরে, সরকার ও কোম্পানি নির্ধারিত মূল্যের চাইতে অধিক মুনাফার লোভে বেশি দামে সিগারেট বিক্রি করে বাজার অস্থিতিশীল করে রাখেন। ভোক্তা যেন সঠিক দামে সিগারেট কিনতে পারেন সেদিকে কোম্পানি ও আমাদের দৃষ্টি রয়েছে। ইতিমধ্যে দোকানদারদের মুনাফাকে আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই সকল ব্যবসায়ীদের প্রতি আমার অনুরোধ সঠিক দামে সিগারেট বিক্রির জন্য।

প্রথম পাতা